মেহেরপুর নিউজ:
মেহেরপুর মুজিবনগর উপজেলা তথ্য আপার উদ্যোগে তথ্য আপা ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে তথ্য যোগাযোগ প্রযুক্তি প্রযুক্তির মাধ্যমে মহিলাদের ক্ষমতায়ন প্রকল্প (দ্বিতীয় পর্যায়) এর উঠান বৈঠকের আয়োজন করা হয়।
রবিবার বিকেলের দিকে মেহেরপুর মুজিবনগর উপজেলার নাজিরাকোনা স্কুল প্রাঙ্গণে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। মুজিবনগর উপজেলা নিবার্হী কর্মকর্তা মোঃ ওসমান গনির সভাপতিত্বে উঠান বৈঠকে বক্তব্য রাখেন মুজিবনগর উপজেলা সমাজসেবা অফিসার আব্দুর রব, মুজিবনগর উপজেলা তথ্য আপা তানিয়া খন্দকার প্রমুখ