মেহেরপুর নিউজ:
মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে মেহেরপুর-মুজিবনগর সড়কের দু পার্শ্বে সৌন্দর্যবর্ধন করার লক্ষ্যে সৌন্দর্য বর্ধক বৃক্ষরোপণ বিষয়ক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বিকালের দিকে মেহেরপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক ড. মোহাম্মদ মুনসুর আলম খান এর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ তৌফিকুর রহমান,(রাজস্ব) আবু সাঈদ,সহকারী বন কর্মকর্তা জাফর উল্লাহ প্রমুখ।