মেহেরপুর নিউজ:
মেহেরপুর-মুজিবনগর সামাজিক উন্নয়ন সংস্থার উদ্যোগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০১ তম জন্মদিন পালন করা হয়েছে। বুধবার সন্ধ্যায় সংস্থার মিলনায়তনে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
মেহেরপুর-মুজিবনগর সামাজিক উন্নয়ন সংস্থার সভাপতি মিনারুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক রাজু আহমেদ, সহ-সভাপতি এম এ মতিন শামীম, কোষাধক্ষ শুকুর আলী প্রমূখ। পরে সেখানে কেক কাটা হয়। এদিকে এর আগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০১তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া অনুষ্ঠিত হয়।