মেহেরপুর নিউজ ২৪ ডট কম,০৮ সেপ্টেম্বর:
মেহেরপুর-মুজিবনগর সড়কে মুজিবনগর উপজেলার পুরন্দরপুর গ্রামে এক সড়ক দূর্ঘটনায় কাতব আলী (৫০) নামের এক ব্যক্তি আহত হয়েছে। তাকে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জানা যায়, বুধবার সকালের দিকে পুরন্দরপুর গ্রামের আলীহীমের ছেলে কাতব আলী মোটর সাইকেল যোগে মুজিবনগর যাবার পথে বিপরীতগামী একটি মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে কাতব আলী মারাত্মক আহত হয়।