মেহেরপুর নিউজ:
মেহেরপুর সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তার দপ্তর এর উদ্যোগে ২০২০-২০২১ অর্থবছরে রাজস্ব বাজেটের আওতায় অভ্যন্তরীণ, জলাভূমি, বর্ষা প্লাবিত ধানক্ষেত, প্লাবনভূমি, প্রাতিষ্ঠানিক জলাশয় মাছের পোনা অবমুক্তকরণ করা হয়েছে।
শনিবার সকালের দিকে মেহেরপুর ভৈরব নদের মুজিবনগর উপজেলার রশিকপুর স্লুইস গেট অংশে মাছের পোনা অবমুক্ত করণ করা হয়। জেলা প্রশাসক ডঃ মুহাম্মদ মুনসুর আলম খান উপস্থিত থেকে মাছের পোনা অবমুক্ত করেন।
এসময় মেহেরপুর সদর উপজেলা নির্বাহি অফিসার মাসুদুল আলম, জেলা মৎস্য কর্মকর্তা সাইফুদ্দিন ইয়াহিয়া, মৎস্যজীবী প্রতিনিধি সাদিক হোসেন বাবুল প্রমূখ উপস্থিত ছিলেন।