মেহেরপুর নিউজ:
মেহেরপুর সদর উপজেলা মৎস্য অফিসের উদ্যোগে ২০১৯-২০২০অর্থবছরের রাজস্ব খাতে বর্ষা প্লাবিত ধানক্ষেত , প্লাবনভূমি অন্যান্য জলাশয় এবং সরকারি খাস এবং প্রাতিষ্ঠানিক জলাশয়ে মাছের পোনা অবমুক্তি কার্যক্রমের আওতায় মাছের পোনা অবমুক্ত করা হয়েছে।
সোমবার সকালে মেহেরপরে জেলা প্রশাসক মোহাম্মদ আতাউল গণি ভৈরব নদে মাছের পোনা অবমুক্তকরণের মধ্যে দিয়ে মাছের পোনা অবমুক্তকরণ এর উদ্বোধন ঘোষণা করেন।
এসময় মেহেরপুর সদর উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট ইয়ারুল ইসলাম জেলা মৎস্য কর্মকর্তা সাইফুদ্দিন ইয়াহিয়া, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাসুদুল আলম, জনপ্রশাসন প্রতিমন্ত্রীর প্রতিনিধি সহিদ সাদিক হোসেন, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা শহিদুল ইসলাম, জাকির হোসেন প্রমুখ সেখানে উপস্থিত ছিলেন। মেহেরপুর ভৈরব নদ সহ মেহেরপুর জেলা যুব উন্নয়ন অধিদপ্তর, পুলিশ লাইন পুকুর এবং সদর উপজেলার বুড়িপোতা ইউনিয়ন ভূমি অফিস পুকুরে মাছের পোনা অবমুক্ত করা হয়।