মেহেরপুর নিউজ ২৪ ডট কম,১৯ জুনঃ
মেহেরপুর মুজিবনগর উপজেলার যতারপুর গ্রামে বাড়ির দখল নিতে গিয়ে প্রতিপক্ষের হামলায় মা ও মেয়ে আহত হয়েছে। গতকাল বৃহস্পতিবার ঐ ঘটনা ঘটে ।
জানা গেছে, মেহেরপুর সদর উপজেলার টুঙ্গিগ্রামের আবদুল গণির স্ত্রী সখিনা খাতুন তার ভায়ের কাছ থেকে তিন লাখ টাকার বিনিময়ে যতারপুর গ্রামে বাড়ির জমি ক্রয় করে। দীর্ঘদিন আতিবাহিত হবার পরও ঐ বাড়ি রেস্ট্রি করে না দেওয়ায় বৃহস্পতিবার সখিনা খতুন তার মেয়ে সান্তনাকে নিয়ে বাড়ির দখল নিতে আসে। এ সময় সখিনার ভাই মান্নানের ছেলে রাজুর নেতৃত্বে শখিনা ও সান্তনার উপর হামলা চালানো হয়। এতে মা ও মেয়ে আহত হয়। তাদের উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।