মেহেরপুর নিউজ ২৪ ডট কম,০৪ অক্টোবর:
মেহেরপুর জেলা যুবলীগের উদ্যোগে মেহেরপুর জেলা যুবলীগের সভাপতি সাজ্জাদুল আনামের বাড়িতে হামলা, ভাঙচুর, অগ্নি সংযোগ, লুটপাট ও মেহেরপুর পৌর সভার সাবেক প্যানেল মেয়র মিজানুর রহমান রিপন হত্যাকারিদের গ্রেফতার ও বিচারের দাবিতে এক প্রতিবাদ সভার আয়োজন করা হয়।
বুধবার বিকালে মেহেরপুর প্রেসক্লাবের সামনেমেহেরপুর জেলা যুবলীগের সভাপতি সাজ্জাদুল আনামের সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য জয়নাল আবেদীন। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুবলীগের কেন্দ্রীয় কমিটির সাংগাঠনিক সম্পাদক বদিউল আলম বদি, উপশিক্ষা ও প্রশিক্ষন বিষয়ক সম্পাদক কাজি মাজাহার, শহর আওয়ামীলীগের সভাপতি অ্যাড. ইয়ারুল ইসলাম। বক্তব্য রাখেন জেলা যুবলীগের সাধারন সম্পাদক সাজ্জাদুল আলম সাজ্জাদ, সাংগাঠনিক সম্পাদক মিজানুর রহমান হিরোন, উপজেলা যুবলীগের সভাপতি আনোয়ার হোসেন আনু, শহর সম্পাদক তৌহিদুল ইসলাম, জেলা যুবলীগের সদস্য সুমন প্রমুখ।