সারা দেশ ব্যাপী বিরোধী দলের ওপর হামলা-মামলা, হত্যা, লুট ও হয়রানির বিরুদ্ধে বিক্ষোভ প্রতিবাদ করার লক্ষ্যে, গত ২রা অক্টোবার রাজধানীর কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিক্ষোভের প্রস্তুতি কালে পুলিশ লাঠি চার্জ ও কাঁদুনে গ্যাস নিক্ষেপ করে বিক্ষোভ সমাবেশকে পন্ড করে দেয়া, কেন্দ্রীয় কার্যালয় অবরোধ করে রাখা এবং ৩রা অক্টোবার জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি জনাব মোয়াজ্জেম হোসেন আলাল-কে ষড়যন্ত্র মুলক আটক করার তীব্র নিন্দা এবং মোয়াজ্জেম হোসেন আলাল এর নিঃশর্ত মুক্তি দাবি জানিয়েছে মেহেরপুর যুবদলের নেতৃবৃন্দ। প্রেস বিজ্ঞপ্তি
মেহেরপুর যুবদলের নেতৃবৃন্দের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ আহবান জানানো হয়।