মেহেরপুর নিউজ ২৪ ডট কম,০৭ আগষ্ট:
মেহেরপুর সদর উপজেলার রাধিকানগর বালির মাঠ গ্রামে প্রতিপক্ষের হামলায় সাহারুল ইসলাম নামের এক ব্যাক্তি আহত হয়েছে। তাকে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। বৃহস্পতিবার ঐ ঘটনা ঘটে।
জানা গেছে, সদর উপজেলা কুতুবপুর ইউনিয়নের রাধিকানগর বালির মাঠ গ্রামের সোনাতন মন্ডলের ছেলে সাহারুল ইসলাম তার বোনের বাড়ি থেকে নিজ গ্রামে ফেরার পথে একি গ্রামের আলালের ছেলে শাহিনের নেতৃত্বে তার লোকজন সাহারুলের উপর হামলা চালায়। এতে সে আহত হয়। তাকে উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।