মেহেরপুর নিউজ:
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি মেহেরপুর জেলা শাখার উদ্যোগে কোভিড-১৯ এ ক্ষতিগ্রস্ত, কর্মহীন ও অসহায় পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
সোমবার সকালে মেহেরপুর জেলা পরিষদ প্রাঙ্গনে ৪শ পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। মেহেরপুর জেলা রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান ও জেলা পরিষদের চেয়ারম্যান গোলাম রসুল উপস্থিত থেকে খাদ্য সামগ্রী বিতরণ করেন। এ সময় সেখানে বক্তব্য রাখেন মেহেরপুর জেলা রেড ক্রিসেন্ট সোসাইটির সাধারণ সম্পাদক এডভোকেট খন্দকার একরামুল হক হীরা অন্যদের মধ্যে মুজিবনগর উপজেলা চেয়ারম্যান ও জেলা রেড ক্রিসেন্ট সোসাইটির সদস্য জিয়ার উদ্দিন বিশ্বাস, আব্দুর রব বিশ্বাস, যুব রেড ক্রিসেন্ট এর খন্দকার শামসুজ্জোহা সোহাগ প্রমুখ উপস্থিত ছিলেন।