মেহেরপুর নিউজ:
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি মেহেরপুর ইউনিটের উদ্যোগে তাপ প্রবাহের কারণে ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর মাঝে বিশুদ্ধ খাবার পানি ও ক্যাপ বিতরণ করা হয়েছে। সোমবার দুপুরের দিকে মেহেরপুর জেলা পরিষদের সামনে বিশুদ্ধ খাবার পানি ও ক্যাপ বিতরণ করা হয়।
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি মেহেরপুর জেলা ইউনিটের চেয়ারম্যান ও জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট আব্দুস সালাম উপস্থিত থেকে বিশুদ্ধ খাবার পানি ও ক্যাপ বিতরণ করেন।
এ সময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি মেহেরপুর ইউনিটের সহ-সভাপতি অ্যাডভোকেট ইয়ারুল ইসলাম, সাধারণ সম্পাদক এডভোকেট খন্দকার একরামুল হক হীরা। জেলা বোর্ডের সদস্য খন্দকার শামসুদ্দোহা সোহাগ।