মেহেরপুর নিউজ:
মেহেরপুর লাইফ কেয়ার ডি- ল্যাব এন্ড হসপিটাল লিমিটেডের পরিচালক সাইফুল ইসলামকে জেলা ছাত্রশিবিরের বর্তমান সভাপতি উল্লেখ করায় তার প্রতিবাদ জানানো হয়েছে।
লাইফ কেয়ার ডি-ল্যাব এ্যান্ড হসপিটাল লিমিটেডের প্যাডে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে সাইফুল ইসলাম এর প্রতিবাদ জানান। প্রেস বিজ্ঞপ্তিতে তিনি জানান গত ১৯ ডিসেম্বর মেহেরপুর পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের শেখপাড়া থেকে শিবিরকর্মীদের আটক করার সময় স্থানীয় একটি অনলাইনে সাইফুল ইসলাম কে জেলা ছাত্র শিবিরের বর্তমান সভাপতি হিসেবে উল্লেখ করেন।
এ ঘটনায় তিনি প্রতিবাদ জানিয়ে বলেন ২০১৪ সাল থেকে শিবিরের সাথে আমার কোনো সম্পৃক্ততা নাই এ মর্মে আমি জাতীয় পত্রিকায় বিবৃতি দিয়েছি, তারপরেও বর্তমানে আমাকে শিবিরের সভাপতি উল্লেখ করায় আমি বিব্রত বোধ করছি।