মেহেরপুর নিউজ ২৪ ডট কম,০৭ মার্চ:
মেহেরপুর শহরের কোর্ট রোডে অবস্থিত আলেয়া স্টোরে হামলা চালিয়ে দোকানের সার্টার ভাংচুর ও দোকান মালিককে লাঞ্চিত করেছে হরতাল সমর্থনকারীরা।
আজ বৃহস্পতিবার সকাল সোয়া ১০ টার দিকে মেহেরপুর শহরের নতুন পাড়ার বিএনপি কর্মী হানিফের নেতৃত্বে ৭/৮ জনের একটি দল আলেয়া স্টোরের দোকান খোলা থাকতে দেখে দোকানের সার্টার ভাংচুর করে ও দোকান মালিক হাজি আলি আকবরকে লাঞ্চিত করে ।
খবর পেয়ে মেহেরপুরের সহকারি পুলিশ সুপার আঃ মতিন ও মেহেরপুর হোটেল বাজার ব্যবসায়ী সমিতির সাধারন সম্পাদক আরিফুল এনাম বকুল ঘটনাস্থল পরিদর্শন করেন।
আলেয়া স্টোরের মালিক হাজি আলি আকবরের ছেলে মহাব্বত মেহেরপুর নিউজকে জানান,নতুন পাড়ার বিএনপি কর্মী হানিফের নের্তৃত্বে ৭/৮ জনের একটি দল দোকানে এসে সার্টারে ভাংচুর চালায় এবং তার পিতাকে অকথ্য ভাষায় গালাগালি করে।