মেহেরপুর নিউজ ২৪ ডট কম, ২১ মার্চ:
মেহেরপুর শহরের হোটেল বাজার পাড়ায় আব্দুর রশিদের ছেলে মামুনের বাড়িতে চুরি সংঘটিত হয়েছে। এতে ২ টি মোবাইল ফোন সহ বিভিন্ন মালামাল খোয়া গেছে।শুক্রবার ভোর রাতে এ ঘটনা ঘটে।
জানা গেছে, মেহেরপুর শহরের হোটলে বাজার এলাকার আব্দুর রশিদের ছেলে মামুনের বাড়িতে সংগঠিত চোরের দল ঘরের দরজা খুলে ভিতরে প্রবেশ করে ২টি মোবাইল ফোনসহ মূল্যবান মালামাল চুরি করে পালিয়ে যায়।