মেহেরপুর নিউজ ২৪ ডট কম,৬ আগস্ট :
মেহেরপুর শহরের থানা পাড়ার বীজ কোম্পানির ব্যবস্থাপক মজিবুর রহমানএর ভাড়া বাসার দোতলার রান্না ঘরে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে । অগ্নিকান্ডে পুড়ে গেছে নিত্যপ্রয়োজনীয় বেশ কিছু মালামাল।
মেহেরপুর ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানিয়েছেন,রান্নাঘরের গ্যাস সিলিন্ডার থেকে আগুনের সুত্রপাত হয়েছে। ফায়ার সার্ভিস কর্মীরা দ্রুত আগুনস্থলে পৌছিয়ে নিয়ন্ত্রনে আনায় ক্ষয়ক্ষতি অনেক কমে গেছে।
আজ ৬ আগস্ট শুক্রবার বেলা সাড়ে ১২ টার দিকে থানা পাড়ার মোশরফ হোসেনের ৩ তলা বাড়ির দোতলায় ভাড়াটিয়া বীজ কোম্পানির ব্যবস্থাপক মজিবুর রহমান রান্না ঘরে রান্নার কাজ চলছিল। এসময় অসাবধনতাবশত গ্যাস সিলিন্ডার থেকে আগুন ছড়িয়ে গিয়ে ঘরের ভিতরের জিনিসে লেগে যায। সংবাদ পেয়ে দমকল বাহিনীর সদস্যরা দ্রুত আগুনস্থলে পৌছে আগুন নিয়ন্ত্রনেআনে।