মেহেরপুর নিউজ:
মেহেরপুর শহরের পান্ডের ঘাট ব্যবসায়ী সমিতির আত্মপ্রকাশ করা হয়েছে। বৃহস্পতিবার রাতে আনুষ্ঠানিকভাবে পান্ডের ঘাট ব্যবসায়ী সমিতির আত্মপ্রকাশ করা হয়। এর আগে জুলফিকার আলী ভুট্টাকে সভাপতি এবং ইসমাইল হোসেনকে সাধারণ সম্পাদক করে ৭ সদস্য বিশিষ্ট পান্ডের ঘাট ব্যবসায়ী সমিতির কমিটি গঠন করা হয়।
কমিটির অন্য সদস্যরা হলেন সাংগঠনিক সম্পাদক মিরাজুল ইসলাম, কোষাধাক্ষ মিয়ারুল ইসলাম, প্রচার সম্পাদক রাশেদুল ইসলাম, অর্থ সম্পাদক সুদীপ এবং মিজানুর রহমানকে সদস্য করা হয়। একই সাথে আব্দুল মাবুদ নান্নু,খোরশেদ হাসান ডালু,হাজী আব্দুস সালাম, মতিউর রহমান তক্কেল, মিজানুর রহমান শান্তি এবং হাসানুজ্জামান নাটককে উপদেষ্টা করা হয়।
এদিকে মঙ্গলবার রাতে নবগঠিত পান্ডের ঘাট ব্যবসী সমিতির পরিচিতি অনুষ্ঠিত হয়। পান্ডের ঘাট ব্যবসয়ী সমিতির সভাপতি জুলফিকার আলী ভুট্টোর সভাপতিত্বে অনুষ্ঠানে অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর সদর থানার এস আই রেজওশানুল হক। পরে পান্ডের ঘাট ব্যবসায়ী সমিতির নৈশ প্রহরীর হাতে টর্চ লাইট, পোশাক এবং বাঁশি তুলে দেওয়া হয়। এর আগে নবগঠিত সমিতির সদস্যদের রজনীগন্ধার স্টিক এবং ফুলের মালা পরিয়ে দেওয়া হয়। অনুষ্ঠানটি পরিচালনা করেন পান্ডের ঘাট ব্যবসায়ী সমিতির উপদেষ্টা আব্দুল মাবুদ নান্নু।