মেহেরপুর নিউজ ২৪ ডট কম,০২ জানুয়ারী:
আসন্ন দশম জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী অ্যাডভোকেট ইয়ারুল ইসলাম নির্বাচনী প্রচারনার লক্ষ্যে গনসংযোগ অব্যাহত রেখেছেন।
আজ বৃহস্পতিবার মেহেরপুর শহরের বিভিন্ন স্থানে তিনি গনসংযোগ করেছেন । এ সময় তিনি সকলের সাথে কুশল বিনিময করেন এবং তার প্রতিক ফটুবলে ভোট দেয়ার আহবান জানান। এ সময় জেলা যুবলীগের সাধারন সম্পাদক সাজ্জাদুল আলম, সাংগাঠনিক সম্পাদক মাহফিজুর রহান মাহবুব, মিজানুর রহমান হিরন, যুগ্ন সম্পাদক নিশান সাবের, যুবলীগ নেতা জসিউর রহমান বকুল, আব্দুর রজো, আশিকুল ইসলাম মিঠু প্রমুখ গনসংযোগে তার সাথে ছিলেন।