মেহেরপুর নিউজ ২৪ ডট কম,১৫ মে:
মেহেরপুর জেলা শহরের মল্লিকপাড়ায় পৌরসভার ড্রেনের ভিতর থেকে পলিথিন ব্যাগে মোড়ানো অবস্থায় এক নবজাতকের লাশ উদ্ধার করেছে পুলিশ। উদ্ধার করা লাশ ময়নাতদন্তের জন্য মেহেরপুর মর্গে পাঠিয়েছে পুলিশ। এ ব্যাপারে মেহেরপুর সদর থানায় একটি সাধারন ডায়েরী হয়েছে।
মেহেরপুর সদর থানার অফিসার ইনচার্জ জাহাঙ্গীর আলম বলেন,উদ্ধার করা নবজাতকের পরিচয় জানা যায়নি। ময়না তদন্ত করা হচ্ছে। পরিচয় পাওয়া না গেলে বেওয়ারিশ হিসেবে দাফন করা হবে।
পুলিশ জানায়,আজ মঙ্গলবার বিকেলে শহরের মল্লিকপাড়ার পৌরসভার ড্রেনে পলিথিন ব্যাগে মোড়ানো শিশুর লাশ দেখতে পেয়ে পুলিশকে সংবাদ দেয়। মেহেরপুর সদর থানা পুলিশ ঘটনাস্থলে পৌছে পলিথিন ব্যাগে মোড়ানো অবস্থায় এক অজ্ঞাত নবজাতকের লাশ উদ্ধার করে মেহেরপুর মর্গে পাঠায়।