মেহেরপুর নিউজঃ
মেহেরপুর শহরের শহীদ গফুর সড়কের মেসার্স রাবেয়া ফার্নিচার গ্যালারিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
রবিবার দিবাগত রাতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। অগ্নিকান্ডে প্রায় ৪ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। জানা গেছে রবিবার দিবাগত রাতে বৈদ্যুতিক শর্ট সার্কিটের মাধ্যমে মেসার্স রাবেয়া ফার্নিচার গ্যালারিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে মেহেরপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা ঘটনা স্থলে পৌঁছে আগুন আওতায় আনে। তার আগে প্রায় চার লক্ষাধিক টাকার মালামাল পুড়ে ছাই হয়ে যায়। মেসার্স রাবেয়া ফার্নিচার গ্যালারি মালিক শরিফুল ইসলাম জানান, আকস্মিকভাবে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটায় প্রায় ৪ লাখ টাকার মালামাল পুড়ে গেছে।