মেহেরপুর নিউজ ২৪ ডট কম,২২ সেপ্টেম্বর:
মেহেরপুর শহরের সার্কিট হাউজের সামনে ছিনতাইকারীদের কবলে পড়ে ফুলবাস নামের এক ট্রাক্টর চালকের সাইকেল ছিনতাই হয়েছে এবং ছিনতাইকারীদের বাধা দেয়ার চেষ্টা করলে তারা রামদা দিয়ে কুপিয়ে তাকে আহত করেছে। আহত ট্রাক্টর চালক রায়পুর খন্দকার পাড়ার ফকির খাঁর ছেলে। স্থানীয়রা তাকে উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করেছে।
আহত ফুলবাস জানায়, সে প্রতিদিনের ন্যায় বাড়ি থেকে বাইসাইকেল যোগে শহরের মালিকের বাড়িতে ট্রাক্টর নেওয়ার জন্য আসছিল। এসময় সে সার্কিট হাউজের কাছে পৌছালে ৪/৫ মুখোশধারী ছিনতাইকারী তার পথ রোধ করে দাড়ায় এবং সাইকেল ছিনিয়ে নেয়ার চেষ্টা করে এসময় সে বাধা দিলে ছিনতাইকারীরা তাকে রামদা দিয়ে কোপ দেয়। প্রান ভয়ে সে সাইকেল ফেলে পালিয়ে পাশের শতাব্দী ফিলিং স্টেশনে আশ্রয় ন্য়ে।