মেহেরপুর নিউজ ২৪ ডট কম,২৭ আগস্ট:
মেহেরপুর শহরের স্টেডিয়াম পাড়ায় পটকা ফুটাতে গিয়ে তুষার (১০) নামের এক শিশু আহত হয়েছে। বর্তমানে সে মেহেরপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।।
জানা গেছে,আজ মঙ্গলবার সকালে মেহেরপুর শহরের স্টেডিয়ামপাড়ার পিনুর ছেলে তুষার তার সঙ্গীদের নিয়ে পটকা ফোটাতে গিয়ে একটি পটকা তুষারের শরীরে আঘাত হানে। এতে সে আহত হয়। তাকে উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে নেয়া হয়।