মেহেরপুর নিউজ ২৪ ডট কম, ৩১ জানুয়ারি:
মেহেরপুর শহরের ৩ নং ওয়ার্ড আওয়ামীলীগের উদ্যোগে মেহেরপুর কাথুলী বাসস্ট্যান্ডে অসন্ন উপজেলা নির্বাচনে আওয়ামীলীগ মনোনিত প্রার্থী আলহাজ্ব গোলাম রসুলের সমর্থনে এক সমাবেশের আয়োজন করা হয়।
শুক্রবার রাতে ইনসান আলী মন্ডলের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, চেয়ারম্যান প্রার্থী আলহাজ্ব গোলাম রসুল। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন,ভাইস চেয়ারম্যান প্রার্থী আব্দুর রব বিশ্বাস, মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী সামিউল বশিরা পলি, শহর আওয়ামীলীগের সাধারন সম্পাদক আক্কাস আলী, আওয়ামীলীগ নেতা আবুল কাশেম, ইমদাদুল হক জীবন, অ্যাডভোকেট খ ম হারুন ইমতিয়াজ বিন জুয়েল, মফিজুর রহমান প্রমুখ। পরে মো: গোলাম রসুল ৬ নং ওয়ার্ড আওয়ামীলীগ আয়োজিত এক সমাবেশে বক্তব্য রাখেন। এর আগে তিনি আমদহ ইউনিয়নের বিভিন্ন গ্রামে গনসংযোগ করেন।