মেহের আমজাদ,মেহেরপুর নিউজ ২৪ ডট কম,০৪ এপ্রিল:
মেহেরপুর শহরের বিভিন্ন সড়ক ও অলি-গলিতে উড়ন্ত ছিনতাইকারী চক্রের আবির্ভাব ঘটেছে । উড়ন্ত ছিনতাইকারীর কবলে পড়া কয়েকজন মহিলা জানায় এসব উড়ন্ত ছিনতাইকারী চক্র সুযোগ বুঝে এবং পূর্ব পরিকল্পনা আনুযায়ী বিশেষ করে যখন শহরে বিদ্যুৎ থাকেনা এই সুযোগে দ্রুত বেগে মোটর সাইকেল যোগে এসে রিক্সা বা হেঁটে আসা মহিলাদের ভ্যানেটি ব্যাগ ,মোবাইল সেট ,স্বর্নের চেইন সহ অন্যান্য জিনিসপত্র ছিনিয়ে নিয়ে দ্রত বেগে সটকে পড়ে ।
মেহেরপুর শহরের স্টেডিয়াম পাড়ার আল্লা রেখার স্ত্রী জানায়, আমি ও আমার মেয়ে ডালিয়া গত ২ এপ্রিল শহরে মার্কেট সেরে রাত সাড়ে ১০ টার দিকে রিক্সা যোগে বাড়ি ফেরার সময় পথি মধ্যে দ্রুত বেগে একটি মটর সাইকেল রিক্সার পাশে এসেই হাত বাড়িয়ে ছোঁ মেরে আমার মেয়ের ওড়না সহ মোবাইল সেট ছিনতাইকারী টান দিয়ে নিয়ে যায়। কিছুক্ষন পরে ঐ মোবাইল সেটের নম্বরে রিং দিলে রিং বাজে কিন্তু কেউ ধরেনা । বেশ কয়েক বার রিং দিলেও যেখান থেকে মোবাইল সেটটি ছিনতাই হয়ে যায় তার আসে-পাশে গিয়ে পুনরায় রিং দিলে ছিনতাই হওয়া মোবাইলটির রিং বেজে উঠলে অনেক খুজা খুজির পর পেয়ে যায় ।
স্টেডিয়াম পাড়ার রফিকুল ইসলামের স্ত্রী জানায়, আমার মেয়ে সুখি সহ শহরের মল্লিকপাড়ায় সপ্তাহ খানিক আগে ছিনতাকারীর কবলে পড়ে ছিলাম। ছিনতাইকারীরা দ্রুতবেগে মোটর সাইকেলে এসে আমার মেয়ের ভ্যানিটি ব্যাগ ছোঁ মেরে ছিনতায়ের চেষ্টা করে । কিন্তু ছিনতাইকারীরা ব্যার্থ হয় । তবে এসব উড়ন্ত ছিনতাইকারীরা শহরের মার্কেটে আসা এবং কেনা -কাটা করে বাড়ি ফেরার সময় অনুসরন করে সুযোগ বুঝে টার্গেট নেয় এবং বিদ্যুৎ চলে যাবার সময় দ্রুতবেগে মোটর সাইকেল চালিয়ে ছোঁ মেরে ছিনতাই করে দ্রুতবেগে সটকে পড়ে ।