মেহেরপুর নিউজ :
মেহেরপুর শহরের পুরাতন বাসষ্ট্যান্ড পাড়ার একটি তামাক ঘরে অগ্নিকাণ্ড সংঘটিত হয়েছে। রবিবার দুপুরের দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
জানাগেছে কেএম বদরুল হাসান বাবুর তামাক ঘরে তামাক জ্বালানোর সময় হঠাৎ করে তামাক ঘরে আগুন লেগে যায় এসময় অগ্নিকাণ্ডে ভাই আকাশ ছেয়ে যায়। খবর পেয়ে মেহেরপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মকর্তারা এসে আগুন নিয়ন্ত্রণে আনলেও সমস্ত তামাক পুড়ে ছাই হয়ে যায়। অগ্নিকান্ডে প্রায় ৪০ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে বাবু জানান।