মেহেরপুর নিউজ ২৪ ডট কম,২৯ ডিসেম্বর:
মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে শিশু খাদ্য বিক্রি করার অভিযোগে ব্যাবসায়ীদের নিকট থেকে ৬ হাজার ৫’শ টাকা জরিমানা আদায় করা হয়েছে। মেহেরপুর জেলা প্রশাসনের সহকারী কমিশনার শাহেদ মোমিন মজুমদার ওই ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন।
আজ রোববার বিকালে মেহেরপুর শহরের বড় বাজারের মাসদু,অজিতদের দোকানে ও আসিফ ফল ভান্ডারে ভ্রাম্যমান আদালতের টিমটি অভিযান চালিয়ে তিন ব্যাবসায়ীর কাছ থেকে ৬ হাজার ৫’শ টাকা জরিমানা আদায় করা হয়।