মেহেরপুর নিউজ, ০৮ আগষ্ট:
সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে সচেতনতার অংশ হিসাবে মেহেরপুর শহরের গুরুত্বপূর্ন মোড়ে সিসি ক্যামেরা স্থাপনের অনুমোদন দিয়েছেন পুশিল সুপার হামিদুল আলম।
রবিবার রাতে পুলিশ সুপারের কার্যালয়ে আলোচনা শেষে এ অনুমোদন দেওয়া হয়।
পুলিশ সুপার হামিদুল আলমের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার আহমারুজ্জামান, সহকারী পুলিশ সুপার (সার্কেল) মোস্তাফিজুর রহমান, মেহেরপুর ব্যাবসাযী সমিতির সভাপতি মনিরুজ্জামান দিপু, সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম খোকন, এ্যারিষ্টো কম্পিটারের স্বাত্তাধিকার ওয়ালিদ হাসান লিটন প্রমুখ। সভায় মেহেরপুর শহরের এ্যারিষ্টো কম্পিটারকে শহরের গুরুত্বপূর্ন মোড়ে সিসি ক্যামেরা স্থাপনের অনুমোদন দেওয়া হয়।