মেহেরপুর নিউজ ২৪ ডট কম,২৮ ফেব্রুয়ারী:
জামায়াতের ডাকা দেশব্যাপী সকাল-সন্ধ্যা হরতাল প্রতিহত করতে হরতাল বিরোধী মিছিল ও গনসংযোগ করেছে মেহেরপুর আওয়ামীলীগ।
আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৯ টার দিকে হরতাল বিরোধী বিক্ষোভ মিছিল ও গনসংযোগের নেতৃত্ব দেয় শহর আওয়ামীলীগের সভাপতি এ্যাডভোকেট ইয়ারুল ইসলাম । এ সময় জেলা যুবলীগের সভাপতি সাজ্জাদুল আনাম,সাধারন সম্পাদক সাজ্জাদুল আলম,শহর যুবলীগের সভাপতি শেখ কামাল,সাধারন সম্পাদক তৌহিদুল ইসলামসহ আওয়ামীলীগের নেতাকর্মীরা অংশগ্রহন করে।
এর আগে সকাল সাড়ে ৮টার সময় থেকে মেহেরপুর শহরের বিভিন্ন স্থানে হরতাল প্রতিহত করতে গনসংযোগ কর্মসূচী পালন করেন নেতা কর্মীরা।