মঙ্গলবার দুপুরে মেহেরপুর সদর উপজেলা পরিষদ মিলনায়তনে শহর আওয়ামী লীগের সভাপতি ও সদর উপজেলা চেয়ারম্যান এডভোকেট ইয়ারুল ইসলামের সভাপতিত্বে আলাচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
উক্ত সভায় বক্তব্য রাখেন জেলা পরিষদের চেয়ারম্যান গোলাম রসুল, জেলা পরিষদের সাবেক প্রশাসক অ্যাডভোকেট মিয়াজান আলী, পৌর মেয়র মাহফুজুর রহমান রিটন, শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আক্কাস আলী, পৌর কাউন্সিলর নুরুল আশরাফ রাজিব, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি হামিদুল ইসলাম, সাধারণ সম্পাদক আব্দুর রেজা, যুবলীগ নেতা জসিউর রহমান বকুল, ছাত্রলীগের সাবেক সম্পাদক জুয়েল রানা প্রমূখ পরে সেখানে দোয়া অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় বক্তারা বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ’৭৫ এর ১৫ আগস্ট সপরিবারে হত্যার পর জাতির ইতিহাসে এটি দ্বিতীয় কলংকজনক অধ্যায়। সভায় বাংলাদেশের রাজনীতিতে জাতীয় চার নেতার অবদান ও তাদের আত্মত্যাগের কথা তুল ধরেন। পরে সেখানে জাতীয় চার নেতার আত্মার মাগফেরাত কামনায় দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়।