মেহেরপুর নিউজ ২৪ ডট কম,২৬ এপ্রিল:
মেহেরপুর শহরের বিভিন্ন পাড়ায় অভিযান চালিয়ে আন্ত:ডাকাতদলের ৪ সদস্যকে আটক করেছে র্যাব-৬ গাংনী ক্যাম্পের সদস্যরা। এদের বিরুদ্ধে মেহেরপুর সদর থানার দীঘিরপাড়ার একটি বাড়িতে ডাকাতির অভিযোগে মামলা রয়েছে। আটককৃতরা হলেন,
গাংনী উপজেলায় বুধবার রাতে অভিযান চালিয়ে চার ডাকাত সদস্যকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) সদস্যরা। মেহেরপুর শহরের গোরস্থানপাড়ার সাইফুল ইসলামের ছেলে জাহিদুল ইসলাম ওরফে ক্যাবা (২৮), শিশুপাড়ার জমির উদ্দীনের ছেলে রানা (২৪), শিশুবাগানপাড়ার মোশারফ হোসেনের ছেলে শামীম (২০) ও বোসপাড়ার আখের আলীর ছেলে হুসাইন ওরফে পলাশ (২২)। আজ বৃহস্পতিবার তাদের আদালতে হাজির করা হবে বলে পুলিশ জানিয়েছে।
র্যাব কমান্ডার লে. সাজ্জাদ রায়হান জানান, আটককৃতরা আন্ত:জেলা ডাকাতদলের সদস্য। এলাকায় নিয়মিত চুরি, ডাকাতিসহ নানা ধরণের অপরাধের সঙ্গে যুক্ত।
র্যাব জানায়,বুধবার দিবাগত রাতে র্যাব সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এসব ডাকাতদলের সদস্যদের আটক করেছে।