মেহেরপুর নিউজ ২৪ ডট কম,১৬ ডিসেম্বর:
মেহেরপুর শহরের বাসস্ট্যান্ড এলাকায় বৈঠককালে জামায়াতের ৫ মহিলা কর্মীকে আটক করেছে মেহেরপুর সদর থানা পুলিশ। আটককৃতরা হলো,মেহেরপুর শহরের নতুন পাড়ার জানবার আলীর স্ত্রী রোজিনা খাতুন(৪০), আব্দুল মান্নানের স্ত্রী মনোয়ারা খাতুন (৩২), সোলাইমানের স্ত্রী সেলিনা খাতুন (৩২) এবং মিজানুর রহমানের স্ত্রী রোকসানা (৩৫) সহ ৫ জন।
আজ সোমবার বিকাল ৫টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে মেহেরপুর সদর থানার অফিসার ইনচার্জ রিয়াজুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল মেহেরপুর বাসস্ট্যান্ড এলাকার একটি বাড়িতে অভিযান চালায়। পুলিশ গোপন বৈঠককালে তাদের আটক করে মেহেরপুর সদর থানায় নিয়ে যায়।
মেহেরপুর সদর থানার অফিসার ইনচার্জ রিয়াজুল ইসলাম জানান,গোপন বৈঠক করার অভিযোগে তাদের আটক করা হয়েছে। এখনও মামলা হয়নি। তবে আটক মহিলা জামায়াত কর্মীদের জিজ্ঞাসাবাদ চলছে।