মেহেরপুর নিউজ:
সমাজিক দূরত্ব বজায় রেখে মেহেরপুর দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্রের, কম্পিউটার প্রশিক্ষক নয়ন তারা নিশাত ও অফিস সহকারি কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক বাবুল আহমেদকে বিদায় অনুষ্ঠান এবং একই সময় নতুন অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রারিক্ষক মোঃ তালেবকে বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
রবিবার দুপুরে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক মোঃ আব্দুল কাদের, শহর সমাজসেবা কার্যালয়ের সমাজসেবা অফিসার ও অধ্যক্ষ সোহেল মাহমুদের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন, শহর সমাজসেবা কার্যালয়ের দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্রের প্রধান কম্পিউটার ইন্সট্রাক্টর এস এম রাসেল, কম্পিউটার ইন্সট্রাক্টর ওমর ফারুক মামুন, পৌর সমাজ কর্মী তৌফিক এলাহী ও মোঃ ফারুক হোসেন। এছাড়াও উপস্থিত ছিলেন অফিস সহায়ক প্রমুখ।