মেহেরপুর নিউজ ২৪ ডট কম,১০ জানুয়ারী:
মেহেরপুর শিবালয় সরস্বতী আশ্রমের উদ্যোগে সোমবার মেহেরপুর শিবালয় সরস্বতী আশ্রম প্রাঙ্গনে শীতার্থদের মধ্যে শীতবস্ত্র বিতরন করা হয়। মেহেরপুর জেলা পূজা উদযাপন কমিটির সভাপতি ডা. রমেশ চন্দ্রনাথ ও শিবালয় সরস্বতী আশ্রমের সভাপতি অ্যাড. পল্লব ভট্টাচার্য উপস্থিত থেকে শীতবন্ত্র বিতরন করেন।
সময় অন্যান্যের মধ্যে শিবালয় সরস্বতী আশ্রমের মধাব চন্দ্র ভাষ্কর সেখানে উপস্থিত ছিলেন। এদিন প্রায় ৫০ জন শীতার্থ মানুষের মধ্যে শীত বস্ত্র বিতরন করা হয়।