মেহেরপুর নিউজ:
মেহেরপুর জেলা আইনজীবি সমিতির সাবেক সাধারণ সম্পাদক অ্যাড. নজরুল ইসলামের মেজ ভাই ও মেহেরপুর সদর উপজেলার শোলমারী সরকারি বালিকা প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুল লতিফ ইন্তেকাল করেছেন। ( ইন্না——– রাজিউন) মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪৫ বছর।
মরহুম আব্দুল লতিফ মেহেরপুর সদর উপজেলার শোলমারী গ্রামের বরকত মোল্লার ছেলে। তার স্ত্রী এক ছেলে এক মেয়ে সহ অসংখ্য গুণগ্রাহী রয়েছে। শুক্রবার দুপুরের দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে তিনি মৃত্যুবরণ করেন।
পারিবারিক সূত্রে জানাযায়, প্রায় দুই সপ্তাহ পূর্বে হূদরোগে আক্রান্ত হলে প্রথমে তাকে মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল পরে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী রেফার্ড করা হয়। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। শুক্রবার রাত ১১ টায় তার জানাজা অনুষ্ঠিত হবে।
এদিকে আবদুল লতিফের এর মৃত্যুতে মেহেরপুরের শিক্ষক সমাজসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ শোক প্রকাশ করেছেন।