মেহেরপুর নিউজ:
মেহেরপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে বিদ্যালয়ের সাংস্কৃতিক প্রতিযোগিতা শেষে বিজয়ের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে। সোমবার দুপুরের দিকে সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় মিলনায়তনে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মিজানুজামান বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অন্যদের মধ্যে সিনিয়র শিক্ষক কাজী আনিসুজ্জামান, সিরাজ উদ্দিন, আব্দুল মান্নান, প্রমূখ উপস্থিত ছিলেন।