মেহেরপুর নিউজঃ
মেহেরপুর সরকারি মহিলা কলেজের বার্ষিক বহিঃকক্ষ ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছে।
রবিবার সকালের দিকে মেহেরপুর সরকারি মহিলা কলেজ প্রাঙ্গণে এই বহিঃকক্ষ ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করা হয়। মেহেরপুর সরকারি মহিলা কলেজের বাংলা বিভাগের সহোযোগী অধ্যাপক মোহাঃ মিরাজ উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর রফিকুল ইসলাম।
উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন মেহেরপুর সরকারি মহিলা কলেজের বাংলা বিভাগের বিভাগীয় প্রধান কাজী আশরাফুল আলম, অর্থনীতি বিভাগের বিভাগীয় প্রধান ড. এস এম আতিয়ার রহমান, ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ হাসানুজ্জামান প্রমুখ। পরে সেখানে বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।