বারাদী প্রতিনিধি :
মেহেরপুর সদর উপজেলার নবগঠিত বারাদী ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান ও ইউপি সদস্যকে সংবর্ধনা দেয়া হয়েছে।
বৃহস্পতিবার রাত ৯ টায় মোমিনপুর গ্রামে আওয়ামীলীগের নির্বাচনী অফিসে ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি আঃ ওয়াদুদ এর সভাপতিত্বে নব নির্বাচিত চেয়ারম্যান মোমিনুল ইসলাম মোমিন ও ৪ নং ওয়ার্ড সদস্য রিপন আলী কালুকে এ সংবর্ধনা প্রদান ও আলোচনা সভা করা হয়।
নবনির্বাচিত চেয়ারম্যান মোমিনুল ইসলাম মোমিন তার বক্তব্যে বলেন- এই ইউনিয়নের সকলে দলমত নির্বিশেষে আমাকে ভোট দিয়ে চেয়ারম্যান বানিয়েছেন, আমি সকলের কাছে কৃতজ্ঞ এবং সকলকে ধন্যবাদ জানায়। আমি সকলের সুখে দুঃখে পাশে থেকে কাজ করে যেতে চায়।
এসময় উপস্থিত ছিলেন প্রবীণ আওয়ামী লীগ নেতা কাজী গোলাম মর্তুজা, জেলা কৃষক লীগের সহ-সভাপতি আব্দুল মান্নান, দওলাদ মালিথা, ইয়াকুব আলী মন্ডল, ইউনিয়ন যুবলীগ সভাপতি এস আই রিংকু মাহমুদ, মোমিনপুর ডায়মন্ড ক্লাবের সভাপতি জয়নাল আবেদীন, আনারুল ইসলাম আনু, শ্রী ভরত দাশ, নাজিম উদ্দীনসহ আরও অনেকে।