এসআই বাবু, বারাদী প্রতিনিধিঃ
মেহেরপুর চুয়াডাঙ্গা আঞ্চলিক মহাসড়কের রাজনগর নামক স্থানে সবজিবোঝাই পিকআপ উল্টে তামান্না নামের একজন আহত হয়েছে। বৃহস্পতিবার বিকেলের দিকে এই দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে জানা যায়, সবজি বোঝাই একটি পিকআপ মেহেরপুর থেকে খুলনা যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, পিকআপের সামনের চাকা পাংচার হলে গাড়ির নিয়ন্ত্রণ হারায় চালক, এবং বিপরীত দিক থেকে আসা একটি ইজিবাইক কে বাঁচাতে গিয়ে গাড়িটি উল্টে যায় রাস্তার পাশে। দুর্ঘটনায় ইজিবাইকে থাকা তামান্না নামের এক যাত্রী আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে মেহেরপুর ফায়ার সার্ভিসে খবর দিলে উদ্ধারকর্মীরা তাকে মেহেরপুর জেনারেল হাসপাতালে নিয়ে ভর্তি করে। আহত তামান্না খাতুন মেহেরপুর সদর উপজেলার গহরপুর গ্রামের গোরের মেয়ে। পিকআপের চালক-হেলপার উভয়ই অক্ষত আছে।