মেহেরপুর নিউজ ২৪ ডট কম,১৮ আগষ্ট:
মেহেরপুর সদর উপজেলা জাতীয় স্কুল ও মাদ্রাসা ক্রীড়া সমিতির উদ্যোগে আমঝুপি স্কুল মাঠে অনুষ্ঠিত গ্রীষ্মকালীন ফুটবলে আশরাফপুর মাধ্যমিক বিদ্যালয় ও উজুলপুর মাধ্যমিক বিদ্যালয় নিজ নিজ খেলায় জয়লাভ করেছে।
সোমবার বিকালে অনুষ্ঠিত খেলায় আশরাফপুর টাইব্রেকারে ২-০ গোলে পিরোজুপর মাধ্যমিক বিদ্যালয়কে এবং উজুলপুর মাধ্যমিক বিদ্যালয় কবি নজরুল শিক্ষা মঞ্জিলের বিরুদ্ধে ওয়াকওভার লাভ করে। একই মাঠে অনুষ্ঠিত মেয়েদের ফুটবল খেলায় ভৈরব মাধ্যমিক বালিকা বিদ্যালয় মোমিনপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের উদ্যোগে ওয়াকওভার লাভ করে। এদিকে সকালে অনুষ্ঠিত ছেলেদের হ্যান্ডবলে আমঝুপি বালক বিদ্যালয় ও আর আর মাধ্যমিক বিদ্যালয় নিজ নিজ খেলায় জয়লাভ করে। খেলায় আমঝুপি ২-১ গোলে টেংরামারিকে এবং আর আর ২-১ গোলে মোমিনপুরকে পরাজিত করে।