মেহেরপুর নিউজ ২৪ ডট কম,৬ আগষ্ট :
মেহেরপুর সদর উপজেলার নির্বাহী অফিসার নাজনীন সুলতানা সদর উপজেলার ইউপি চেয়ারম্যানদের সাথে এক মতবিনিময় সভায় মিলিত হন। রোববার সকালে মেহেরপুর সদর উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার নাজনীন সুলতানার সভাপতিত্বে মত বিনিময় সভায় বক্তব্য রাখেন মেহেরপুরের সহকারি কমিশনার (ভূমি) আবু নাসারউদ্দিন, আমদহ ইউপি চেয়ারম্যান আনারুল ইসলাম, কুতুবপুর ইউপি চেয়ারম্যান ইদ্রিস আলী মাষ্টার, পিরোজপুর ইউপি চেয়ারম্যান সামছুল আলম, বুড়িপোতা ইউপি চেয়ারম্যান আব্দুর রউফ মুকুল, আমঝুপি ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলামপ্রমুখ।