মেহেরপুর নিউজ :
মেহেরপুর সদর উপজেলা পরিষদের উদ্যোগে সদর উপজেলার মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার দুপুরের দিকে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। সদর উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট ইয়ারুল ইসলামের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো মাসুদুল আলম, ভাইস চেয়ারম্যান মমিনুল ইসলাম, লতিফন নেছা লতা, প্রকৌশলী আবদুল হামিদ, শিক্ষা অফিসার আনোয়ার হোসেন, আফিল উদ্দিন প্রমূখ।