মেহেরপুর নিউজ:
মেহেরপুর সদর উপজেলা পরিষদের উদ্যোগে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে মেহেরপুর সদর উপজেলার মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা নির্বাহি অফিসার মাসুদুল আলমের সভাপতিত্বে মাসিক সমন্বয় সভায় বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট ইয়ারুল ইসলাম, ভাইস চেয়ারম্যান মেমিনুল ইসলাম, লতিফুন্নেছা লতা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ অলক কুমার দাস, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রকৌশলী নাহিদা ইসলাম , ইউপি চেয়ারম্যান আব্দুস সামাদ বাবলু বিশ্বাস,বোরহান উদ্দিন আহমেদ চুন্নু, শাহজামান, আনারুল ইসলাম প্রমূখ।