মেহেরপুর নিউজ:
মেহেরপুর সদর উপজেলার শ্যামপুর ক্লাব বাজারের কমিটি গঠন করা হয়েছে। শনিবার দুপুরের দিকে মেহেরপুর সদর উপজেলার শ্যামপুর পাম বাগানে বার্ষিক বনভোজন ও কমিটি গঠন অনুষ্ঠানে লটারির মাধ্যমে এই কমিটি গঠন করা হয়।
এতে লটারিতে সভাপতি নির্বাচিত হন আমঝুপি ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য আক্তার হোসেন। সাধারণ সম্পাদক নির্বাচিত হন শ্যামপুর ক্লাব বাজারের ব্যবসায়ী সাজেদুর রহমান সুবেল, এবং কোষাধ্যক্ষ নির্বাচিত হন শ্যামপুর ক্লাব বাজারের বিশিষ্ট ব্যবসায়ী ও পল্লী চিকিৎসক মতিয়ার রহমান।
এর আগে সেখানে লটারির মাধ্যমে তাদের নাম ওঠে এবং আগামী এক বছরের জন্য এই কমিটির অনুমোদন দেওয়া হয়। এ সময় সেখানে অন্যান্য মধ্যে উপস্থিত ছিলেন শ্যামপুর গ্রামের বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল বারী, শ্যামপুর ইউনিয়ন পরিষদের সদস্য সাইদুর রহমান, বিশিষ্ট ব্যবসায়ী মোঃ রুহুল, বজলুর রহমান, টোকন প্রমুখ।