মেহেরপুর নিউজ, ২১ নভেম্বর:
মেহেরপুর সদর উপজেলা শিক্ষক কর্মচারী কো অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের (কালব) ৯ম বার্ষিক সাধারণ সমভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকালে মেহেরপুর জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
সংগঠনের সদর উপজেলা সভাপতি রবিউল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেনসদর উপজেলা সমবায় অফিসার স্বপন কুমার সরকার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালব এর জেলা ব্যবস্থাপক মামুনুর রহমান, উপজেলা সহসভাপতি মোখলেসুর রহমান, সাধারণ সম্পাদক মিনারুল ইসলাম, কোষাধাক্ষ ইয়াস নবী। অন্যদের মধ্যে বক্তব্য দেন ফারুক হোসেন, মনিরুজ্জামান, কামরুজ্জামান প্রমুখ।