মেহেরপুর নিউজ ২৪ ডট কম,১৯ ফেব্রুয়ারি:
মেহেরপুর সদর উপজেলা নির্বাচনে বিএনপি নেতৃাত্বাধীন ১৯ দলীয় জোটের চেয়ারম্যান প্রার্থী অ্যাডভোকেট মারুফ আহম্মেদ বিজন (কাপ-পিরিচ) ৬৭ হাজার ৯৯০ ভোট পেয়ে বেসরকারী ভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রার্থী আওয়ামীলীগ সমর্থিত গোলাম রসুল (আনারস মার্কা) প্রতীকে পেয়েছেন ৬৫ হাজার ২৮৫ ভোট । চেয়ারম্যান পদে জয়-পরাজয় হয়েছে ২৭০৫ ভোটে।
এছাড়া ভাইস চেয়ারম্যান পদে ১৯ দলীয় জোট সমর্থিত প্রার্থী জামায়াতের মাহবুব উল আলম (চশমা ) প্রতীকে ভোট পেয়েছেন ৭৫ হাজার ৭১৬ ভোট। তার নিকটতম প্রার্থী আওয়ামীলীগের আব্দুর রব বিশ্বাস (টিউবওয়েল মার্কা) প্রতীকে পেয়েছেন ৫৫হাজার ৭৬ ভোট।
মহিলা ভাইস চেয়ারম্যান পদে ১৯ দলীয় জোট সমর্থিত রোমানা আহম্মেদ (কলস) মার্কা প্রতীকে ৬৭ হাজার ৯০৭ ভোট পেয়ে দ্বিতীয় বারের মত বেসরকারীভাবে মহিলা ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রার্থী আওয়ামীলীগ সমর্থিত সামিউন বাসিরা পলি (হাঁস) মার্কা প্রতীকে পেয়েছেন ৬০ হাজার ৫৪৮ ভোট। এছাড়া বিএনপির বিদ্রোহী প্রার্থী ফয়েজ মহাম্মদ (তালা ) প্রতীকে পেয়েছেন ১০ হাজার ১০ ভোট ।
উল্লেখ্য, সদর উপজেলায় ১ টি পৌরসভা ও ৫ টি ইউনিয়নে মোট ভোট সংখ্যা ১ লাখ ৭৮ হাজার ৫৫০ জন। মোট ভোট কেন্দ্র ছিল-৭০ টি।