মেহেরপুর নিউজ:
বাংলাদেশ স্কাউটস মেহেরপুর সদর উপজেলা শাখার উদ্যোগে মেহেরপুর সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাসুদুল আলমকে বিদায় সংবর্ধনা দেয়া হয়েছে।
দুপুরের দিকে মেহেরপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার কক্ষে বিদায় সংবর্ধনা দেয়া হয়। বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে বিদায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাসুদুল আলম কে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। এ সময় সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আফিল উদ্দিন, সদর উপজেলা স্কাউটস এর সাধারণ সম্পাদক আশরাফুজ্জামান, প্রধান শিক্ষক নুরুল গনি প্রমূখ উপস্থিত ছিলেন।