মেহেরপুর নিউজ:
মেহেরপুর সদর উপজেলা পরিষদের উদ্যোগে মেহেরপুর সদর উপজেলার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের মাধ্যমে মাস্ক বিতরণের উদ্বোধন করা হয়েছে।
বুধবার দুপুরের দিকে উপজেলা পরিষদ প্রাঙ্গনে চেয়ারম্যান ও সদস্যদের হাতে মাস্ক তুলে দেওয়া হয়। সদর উপজেলা চেয়ারম্যানের এ্যাডঃ ইসলাম উপস্থিত থাকে মাস্ক বিতরণের উদ্বোধন করেন।
এ সময় সেখানে উপজেলা নির্বাহি অফিসার মাসুদুল আলম, ভাইস চেয়ারম্যান মমিনুল ইসলাম, লতিফুন্নেছা লতা,সহকারি কমিশনার (ভূমি) ইয়ানুর রহমান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রকৌশলী নাহিদা ইসলাম, উপজেলা শিক্ষা অফিসার আনোয়ার হোসেন, পিরোজপুর ইউনিয়নের চেয়ারম্যান আব্দুস সামাদ বাবলু বিশ্বাস প্রমূখ উপস্থিত ছিলেন। মোট ৫৭ হাজার ৫শ মাস্ক বিতরণ করা হয়।