মেহেরপুর নিউজ:
মেহেরপুর সদর উপজেলা স্কাউটের কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরের দিকে মেহেরপুর সদর উপজেলা নিবার্হী অফিসারের কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহি অফিসার মাকসুদুল আলমের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন সদর উপজেলায় স্কাউট এর সাধারণ সম্পাদক আশরাফুজ্জামান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আনোয়ার হোসেন, প্রাথমিক শিক্ষা অফিসার কাপিল উদ্দিন, প্রধান শিক্ষক ইদ্রিস আলী, আবুল কাশেম, তাজউদ্দীন, আশরাফুল ইসলাম প্রমূখ।
সভায় সর্বসম্মতিক্রমে ৭ সদস্য বিশিষ্ট উপজেলায় স্কাউটসের সহকারী কমিশনার নিয়োগ করা হয়। সহকারী কমিশনারগন হলেন আবুল কাশেম, সানজিদা ইসলাম, আফরোজা খাতুন, শামসুল আরেফিন, মতিউল ইসলাম, ইকবাল হোসেন ও মেহেদী হাসান। একই সভায় নুরুন্নবীকে উপজেলা স্কাউটের লিডার, মিনারুল ইসলাম কে উপজেলা কাব লীডার করা হয়।সভায় শরিফুল ইসলাম, আবু হেলাল, মঞ্জুয়ারাও মামনুর রশীদ কে সহযোকিত সদস্য করা হয়।