মেহেরপুর নিউজ ২৪ ডট কম,০১ সেপ্টেম্বর:
মেহেরপুর সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের উদ্যোগে মেহেরপুর সদর উপজেলার গোভীপুর মাধ্যমিক বিদ্যালয মাঠে অনুষ্ঠিত মেহেরপুর সদর উপজেলা পর্যায়ে গ্রীষ্মকালীন ফুটবল টুর্নামেন্টে যাদুখালী স্কুল ও কলেজ এবং মেহেরপুর কবি নজর“ল শিক্ষা মঞ্জিল নিজ নিজ খেলায় জয় লাভ করেছে।
শুক্রবার অনুষ্ঠিত খেলায় যাদুখালী স্কুল ও কলেজ টাই ব্রেকারে ৪-৩ গোলে গোভীপুর দাখিল মাদ্রাসাকে এবং মেহেরপুর কবি নজরুল শিক্ষা মঞ্জিল শালিকা মাধ্যমিক বিদ্যালয়ের বিরুদ্ধে ওয়াক ওভার লাভ করে।