মেহেরপুর নিউজ ২৪ ডট কম, ১৪ ফ্রেব্রুয়ারি:
মেহেরপুর সদর থানার এস আই আলী আকবর গুরুতর অসুস্থ অবস্থায় মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হলে কর্তব্যরত চিকিৎসক ঢাকায় তাকে রেফার্ড করেন।
জানা গেছে, এস আই আলী আকবর বৃহস্পতিবার রাতে হঠাৎ করে পিঠে ব্যাথা অনুভব করলে তাকে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। শুক্রবার সকালে তার অবস্থার অবনতি হলে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকায় রেফার্ড করেন।
এদিকে,এস আই আলী আকবর দ্রুত আরোগ্য লাভ করে কর্মময় জীবনে ফিরে আসুক এই কামনা করে মেহেরপুর নিউজের পক্ষ থেকে সকলের কাছে দোয়া কামনা করছি।